চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি উদ্বোধন

| শুক্রবার , ৪ সেপ্টেম্বর, ২০২৬ at ৮:৪০ পূর্বাহ্ণ

বর্তমান সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণের অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় চট্টগ্রামের ফরহাদাবাদে বৃক্ষরোপণ অভিযান গত ২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে।

পাশাপাশি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ফরহাদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন এবং ফরহাদাবাদ স্কুল অ্যান্ড কলেজের ২য় ও ৩য় তলা ঊর্ধ্বমুখী সমপ্রসারণ কাজের উদ্বোধন করা হয়। ফরহাদাবাদ স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব উন্নয়ন কাজের উদ্বোধন করেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, একটি শিশু, একটি গাছঅক্সিজেনে ভরবে পাশ। তিনি বলেন, গাছ মানুষের পরম বন্ধু। যে ব্যক্তি একটি গাছের জিম্মাদারি নিতে পারবে, সে একদিন দেশ ও জাতির জিম্মাদারিও নিতে পারবে।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, চট্টগ্রামের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরী। বক্তব্য দেন, সচিব প্রফেসর মোহাম্মদ জহিরুল হক স্বপন এবং ডিডি প্রফেসর মো. একরামুল হক। এ সময় উপস্থিত ছিলেন ফরহাদাবাদ স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পরিষদের চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম টুটুল, প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাহবুবুল আলম, অভিভাবক সদস্য কাজী এনাম উদ্দীন, সহকারী প্রধান শিক্ষক এয়াকুব নবীসহ শিক্ষকশিক্ষিকাবৃন্দ। ইউনিয়ন বিএনপির সভাপতি রহমত উল্লাহ চৌধুরী, ফরহাদাবাদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শফিউল আজম। সঞ্চালনা করেন সহকারী শিক্ষক ইমরান হোসেন তালুকদার ও নাছির উদ্দীন। পরে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঢাকা-চট্টগ্রাম লংমার্চকে স্বাগত জানিয়ে জামায়াতের র‌্যালি
পরবর্তী নিবন্ধসিটির মতো বড় ক্লাবে খেলার স্বপ্ন দেখতেন ফের্নান্দেস