চট্টগ্রাম বন্দর রিপাবলিক ক্লাবে চট্টগ্রাম বন্দর ট্রাক–কভার্ডভ্যান মালিক ও কন্ট্রাক্টর এসোসিয়েশন (রেজি : নং–চট্ট–৫৬৫) এর কার্যকরী পরিষদের ত্রি–বার্ষিক নির্বাচন গত ২৯ আগস্ট চেয়ারম্যান নুরুল আমিনের পরিচালনায় ত্রি–বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন অবাধ সুষ্ঠ ও নিরেপক্ষ অংশগ্রহণমূলক হয়।

সংগঠনের ৯৪.২৫% ভোটার ভোট প্রদান করেন। নির্বাচনে ১৬টি ক্যাটাগরিতে ২৫টি পদের বিপরীতে সর্বমোট ৫৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে সভাপতি পদে আবু সাঈদ হারুন এবং সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ হুমায়ুন কবিরসহ সর্বমোট ২৫টি পদে নির্বাচিত হয়। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নুরুল আমিন বলেন, নির্বাচনী জয়ী প্রার্থীদের মেধা মনন বিকাশের মাধ্যমে সংগঠনের মান উন্নয়নের উত্তরোত্তর বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।












