আইআইইউসিতে যোগ দিলেন সাবেক সাবেক ধর্ম উপদেষ্টা

| বুধবার , ২ সেপ্টেম্বর, ২০২৬ at ১১:৫৭ পূর্বাহ্ণ

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক ধর্ম উপদেষ্টা বিশিষ্ট ইসলামী পণ্ডিত ড. আ ফ ম খালিদ হোসেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর কুরআনিক সায়েন্সেস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর হিসাবে যোগদান করেছেন। সম্প্রতি আইআইইউসি তাকে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করে। গতকাল মঙ্গলবার ড. আ ফ ম খালিদ হোসেন কুমিরাস্থ আইআইইউসি ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। ১৯৮২ সালে তিনি চবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে বিএ (অনার্স) ও ১৯৮৩ সালে একই বিষয়ে এমএ পাশ করেন। ২০০৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ নিয়ে ‘হযরত মুহাম্মদ (সা.) এর খুতবা : একটি সামাজিকসাংস্কৃতিক গবেষণা ’ বিষয়ের উপর পিএইচডি সম্পন্ন করেন। চট্টগ্রামের আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার মহাপরিচালক আব্দুল হালিম বুখারী, জামির উদ্দিন নানুপুরী, শাহ আহমদ শফী, জুলফিকার আহমদ নকশবন্দী তার শিক্ষকদের মধ্যে অন্যতম।

. আ ফ ম খালিদ হোসেন তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা এবং ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব পান। ড. আ ফ ম খালিদ হোসেন ১৯৫৯ সালের ২ ফেব্রুয়ারি সাতকানিয়া উপজেলার মাদার্শা ইউনিয়নের মক্কার বাড়ির এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মুহাম্মদ হাবিবুল্লাহ একজন ইসলামি পণ্ডিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম বন্দর ট্রাক-কভার্ডভ্যান মালিক ও কন্ট্রাক্টর এসো’র নির্বাচন
পরবর্তী নিবন্ধওস্তাদ মিহির লালা স্মরণে শাস্ত্রীয় সংগীতানুষ্ঠান