আজ মাইজভাণ্ডার দরবারে ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল

| বুধবার , ২ সেপ্টেম্বর, ২০২৬ at ১১:৫৬ পূর্বাহ্ণ

মাইজভাণ্ডার দরবারে আজ বাদ আছর থেকে গাউছিয়া আহমদিয়া মঞ্জিলস্থ শাহী ময়দানে আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর ব্যবস্থাপনায় গাউসুল আজম মাইজভাণ্ডারীর একক উত্তরাধিকারী পৌত্র অছিয়ে গাউসুল আজম মাওলানা শাহসুফি দেলাওর হোসাইন মাইজভাণ্ডারীর চান্দ্রবার্ষিকী বেছাল দিবস স্মরণে জশনে ঈদে মিলাদুন্নবী (.) মাহফিল অনুষ্ঠিত হবে।

মাহফিলে ছদারত করবেন অছিয়ে গাউসুলআজম কর্তৃক মনোনীত মোন্তাজেমে দরবার শাহসুফি সৈয়দ মনিরুল হক মাইজভাণ্ডারীর স্থলাভিষিক্ত জিম্মাদার আওলাদ ও আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী কেন্দ্রীয় নির্বাহী পর্ষদের সভাপতি শাহসুফি সৈয়দ আহমদ হোসাইন শাহরিয়ার মাইজভাণ্ডারী ও কেন্দ্রীয় নির্বাহী পর্ষদের সহসভাপতি শাহসুফি সৈয়দ সাজ্জাদ হোসাইন সোহেল মাইজভাণ্ডারী।

মাহফিলে আওলাদে খোলাফায়ে গাউসুলআজম মাইজভান্ডারীসহ দেশ বরেণ্য উলামায়ে কেরাম তাকরীর পেশ করবেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএম এ মতিন
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম বন্দর ট্রাক-কভার্ডভ্যান মালিক ও কন্ট্রাক্টর এসো’র নির্বাচন