মানুষের মধ্যে মনুষ্যত্ব ফিরিয়ে দাও

চম্পা চক্রবর্তী | মঙ্গলবার , ১ সেপ্টেম্বর, ২০২৬ at ৮:০৫ পূর্বাহ্ণ

চারদিকে এক অসুস্থ সমাজে বসবাস করছি। প্রতি মুহূর্তে ভয়। কখন কী যে হয়। আমাদের মন থেকে দয়া, মায়া, ব্যথার অনুভূতি সহানুভূতি সবকিছু হারিয়ে ফেলছি। নিষ্ঠুরতার কী নিমর্ম উদাহরণ। অপরাধ করে পরক্ষণে মুখে মুখরোচক খাবার তুলে দিচ্ছে। অট্টহাসিতে লুটিয়ে পড়ছে। অপরাধ ঢেকে ফেলার পরিকল্পনা করছে শরীরে কি হৃদকম্পন হয় না? এ সভ্য সমাজ কোথায় তলিয়ে যাচ্ছে? যে সন্তান পৃথিবীতে আসার পর মা বাবা গর্ব বোধ করে। মা হবার অনুভূতি প্রকাশ করে সৃষ্টিকর্তার কাছে বারবার কৃতজ্ঞতা প্রকাশ করে। আজ সেই মায়ের মনের অবস্থা কেমন? কেমনে মুখ দেখাবে সমাজে। পারবে কি সন্তানের এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে? নাকি সন্তানের প্রাণ বাঁচানোর জন্য উকিল ব্যরিস্টারের দ্বারস্থ হবে? এখনকার ছেলে মেয়ের মা বাবা শান্তিতে রাতে ঘুমাতে পারে কিনা সন্দেহ হয়।

প্রতিদিন সকাল থেকে রাত মোবাইলে, খবরের কাগজে, টেলিভিশনে, এসব সব বীভৎস রকমের খবর দেখে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে। হত্যাকাণ্ড, এক্সিডেন্ট, ভুল চিকিৎসা, সম্পদ নিয়ে মারামারি, প্রতারণা। কেউ কাউকে নিঃস্ব করে দিচ্ছে। কেউ চাকরি হারিয়ে আত্মহত্যা করছে। উগ্র সমাজে পরিণত হয়ে গেছে। সুস্থ জীবন নিয়ে ঘরে ফিরবে তার নিশ্চয়তা নেই। দেখে মনে হচ্ছে পৃথিবী কি এবার ধ্বংস হয়ে যাবে? বিধাতা সবার মনে শুভবুদ্ধির উদয় করে দাও। মানুষের মনে একটু শান্তি বিরাজিত করো। রক্ষা করো তোমার সৃষ্টির সেরা জীব মানুষকে। মনুষ্যত্ব ফিরিয়ে দাও মানুষের মধ্যে।

পূর্ববর্তী নিবন্ধবিদ্যুতের তীব্র লোডশেডিং
পরবর্তী নিবন্ধজীবন মানেই বয়ে চলা