বিদ্যুতের তীব্র লোডশেডিং

এম. কামরুল হাসান চৌধুরী | মঙ্গলবার , ১ সেপ্টেম্বর, ২০২৬ at ৮:০৪ পূর্বাহ্ণ

ভাদ্রের তীব্র তাবদাহে দেশের মানুষের জীবন ওষ্ঠাগত। কখনও প্রখর রোদ, কখনও মেঘাচ্ছন্ন আকাশ আবার কখনও অঝোর ধারায় বৃষ্টি। কিন্তু অত্যধিক তাপমাত্রার কমতি নেই! ভ্যাপসা গরমের তীব্র মাত্রায় যোগ করেছে বিদ্যুতের অত্যধিক লোডশেডিংয়ের নির্মম যন্ত্রণা! বরাবরই দেশের ক্ষমতার পালাবদলে সরকার আসে, সরকার যায়। যথারীতি একে অপরের ওপর দোষ চাপায়। কিন্তু বিদ্যুৎ ব্যবস্থাপনার আশানুরূপ কোন উন্নতি নাই। এরমধ্যে উত্তর চট্টগ্রামের বৃহত্তর ফটিকছড়ি অঞ্চলের বিদ্যুৎ ব্যবস্থার তো আরও করুণ দশা! বৃহত্তর এই অঞ্চলে চাহিদার এক তৃতীয়াংশও বিদ্যুৎ মিলছেনা গ্রাহকদের! কিন্তু বিদ্যুৎ বিলের বোঝা ঠিকই ঝুলছে গ্রাহকের কাঁধে। যতবেশি লোডশেডিং ততবেশি বিদ্যুৎ বিল, এটাই অপ্রিয় সত্য! প্রতিনিয়ত বিদ্যুতের নানামুখী সমস্যা নিয়ে এলাকাবাসীর অভিযোগের অন্ত নেই। কিন্তু দেখারও কেউ নেই, প্রতিকারেরও উপায় নেই! বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিদারুণ উদাসীনতায় রীতিমতো ক্ষুব্ধ স্থানীয় জনসাধারণ! দিনরাতের অধিকাংশ সময় বিদ্যুৎবিহীন এক আজব দেশ! জাতির এই মানবিক সংকট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বশীল পদক্ষেপ গ্রহণ করা অতীব জরুরি।

পূর্ববর্তী নিবন্ধচিঠি দিবসে চিঠি লেখার আবেদন
পরবর্তী নিবন্ধমানুষের মধ্যে মনুষ্যত্ব ফিরিয়ে দাও