আনোয়ারায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন, মেয়াদোত্তীর্ণ পণ্য ব্যবহারসহ নানা অব্যবস্থাপনার কারণে একটি রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেলে চাতরী চৌমুহনী বাজারের টানেল মোড়ে অবস্থিত ভোজনবাড়ি রেস্টুরেন্টকে এ জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন, মেয়াদোত্তীর্ণ পণ্য ব্যবহারসহ নানা অব্যবস্থাপনার কারণে ভোজনবাড়ি রেস্টুরেন্টকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯–এর ৫৩ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরও জানান, জনস্বার্থে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।










