দ্রুত শক্তি অর্জনে নির্মাণকাজে গতি বাড়াবে ডায়মন্ড এক্সট্রা পাওয়ার

| সোমবার , ১২ অক্টোবর, ২০২৬ at ৮:৪৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরীর সিমেন্ট ব্যবসায়ীদের সঙ্গে ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের র‌্যাপিড হার্ডেনিং (জ) ক্যাটাগরির সিমেন্ট ‘ডায়মন্ড এক্সট্রা পাওয়ার’ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সমপ্রতি নগরীর জিইসি মোড়ের বনজৌর রেস্তোরাঁয় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ডায়মন্ড সিমেন্টের জিএম আবদুর রহিম। প্রধান অতিথি ছিলেন পরিচালক আবদুল্লাহ আল ফরহাদ।

প্রধান অতিথি আবদুল্লাহ আল ফরহাদ বলেন, নির্মাণ খাতে সময়ের সাশ্রয় ও কাজের গতি বাড়ানো এখন গুরুত্বপূর্ণ বিষয়। দ্রুত শক্তি অর্জনের সক্ষমতার কারণে ‘ডায়মন্ড এক্সট্রা পাওয়ার’ নির্মাণকাজের সময় কমানোর পাশাপাশি প্রকল্প বাস্তবায়নে দক্ষতা বাড়াতে সহায়ক হবে। গুণগত মান নিশ্চিত করেই পণ্যটির বাজার সমপ্রসারণে গুরুত্ব দেওয়া হচ্ছে।

সভাপতির বক্তব্যে আবদুর রহিম বলেন, আধুনিক নির্মাণের চাহিদা বিবেচনায় ডায়মন্ড সিমেন্ট প্রযুক্তিনির্ভর ও মানসম্মত পণ্য নিয়ে আসছে। ব্যবসায়ীদের সহযোগিতা ও আস্থার মাধ্যমে ‘ডায়মন্ড এক্সট্রা পাওয়ার’ বাজারে শক্ত অবস্থান তৈরি করবে বলে তিনি আশা প্রকাশ করেন। সভায় চট্টগ্রাম নগর ইনচার্জ এমএ মোতালেব, এজিএম মো. আমান উল্লাহ চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মোহাম্মদ সেলিম ও রমজান আলী রমু সহ অনুষ্ঠানে সিমেন্ট ব্যবসায়ীরা বক্তব্য রাখেন। টেকনিক্যাল সার্ভিসেস এজিএম ইঞ্জিনিয়ার ইশতিয়াক রায়হান মাহমুদ সিমেন্টটির বৈশিষ্ট্য ও ব্যবহারিক সুবিধা তুলে ধরেন। উপস্থিত ছিলেন ডায়মন্ড সিমেন্ট লিমিটেড এর অ্যাসিস্টেন্ট ম্যানেজার বেলাল আহমেদ, মো. সেলিম, মো. এনামুল হক, ওসমান চৌধুরী, সিনিয়র এক্সিকিউটিভ আহমেদ রাসেল সহ চট্টগ্রাম শহরের সিমেন্ট ব্যাবসায়ী ও প্রতিনিধিগণ। সভা শেষে সেরা বিক্রেতাকে সম্মাননা ও পুরস্কার দেওয়া হয় এবং অতিথি ও ব্যবসায়ীদের অংশগ্রহণে ব্যুফে ডিনারের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলায়ন মনজুর আলম মনজু সংবর্ধিত
পরবর্তী নিবন্ধমাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং প্রতিরোধে সামাজিক ঐক্য গড়ে তুলতে হবে