রাঙ্গুনিয়ায় দক্ষিণ নোয়াগাঁও প্রিমিয়ার ফুটবলে অলস্টার একাদশ চ্যাম্পিয়ন

রাঙ্গুনিয়া প্রতিনিধি | রবিবার , ২৩ আগস্ট, ২০২৬ at ১১:১৪ পূর্বাহ্ণ

দক্ষিণ নোয়াগাঁও ফুটবল একাদশ আয়োজিত প্রিমিয়ার ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে। ফাইনালের নির্ধারিত সময়ে খেলা গোলশূণ্য ড্র থাকায় পরে টাইব্রেকারে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয় দক্ষিণ নোয়াগাঁও অলস্টার ফুটবল একাদশ। অন্যদিকে রানার্স আপ হয়েছে মেম্বার সামশু কোম্পানি স্মৃতি ফুটবল একাদশ। ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ভিপি আনছুর উদ্দিন। উদ্বোধক ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের শ্রম বিষয়ক সম্পাদক সেকান্দর হোসেন রানা। পৌরসভার ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুল সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জিসাস–এর সহ–সভাপতি লোকমান হোসেন, রাঙ্গুনিয়ার সভাপতি শহিদুল ইসলাম সোহেল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক লিটন দাশ, পৌরসভা যুবদলের যুগ্ম আহবায়ক ইয়াকুব রানা, মো. ইমরান, মো. মনছুর, ইছাখালী ৩নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো. জাহাঙ্গীর, মো. জসুর, গোলাম রসুল, মো. রফিক, মো. ফয়েজ এবং নাসির উদ্দিন ছোটন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধলেখনীর মাধ্যমে সমাজের বাস্তবতা তুলে ধরতে হবে
পরবর্তী নিবন্ধরাঙামাটিতে প্রাইম মিনিস্টার্স ফুটবল ও নতুন কুঁড়ি স্পোর্টসের প্রস্তুতি সভা