জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম আগামী ৫ সেপ্টেম্বরের ঢাকা–চট্টগ্রাম লংমার্চ সর্বাত্মকভাবে সফল করার জন্য দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দেশের গণতান্ত্রিক ও রাজনৈতিক সংস্কারের লক্ষ্যে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে সবাইকে ঐক্যবদ্ধভাবে এ কর্মসূচিতে অংশগ্রহণ করতে হবে। লংমার্চ সফল করতে দায়িত্বশীল ও কর্মীদের নিজ নিজ অবস্থান থেকে ব্যাপক জনসম্পৃক্ততা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
জামায়াতে ইসলামী ইপিজেড থানাধীন ৩৯ নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডের উদ্যোগে কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার স্থানীয় একটি মিলনায়তনে কর্মী শিক্ষা শিবিরে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম। দক্ষিণ হালিশহর ওয়ার্ডের আমির ওসমান গনির সভাপতিত্বে কর্মসূচি সঞ্চালনা করেন ওয়ার্ড সেক্রেটারি আব্দুল্লাহ আল আরিফ। বিশেষ অতিথি ছিলেন মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সাল মুহাম্মদ ইউনুস। বিশেষ আলোচক ছিলেন সাবেক কাউন্সিলর মুহাম্মদ শফিউল আলম। বিশেষ বক্তা ছিলেন ইপিজেড থানা আমির আবুল মোকাররম। প্রেস বিজ্ঞপ্তি।











