হাটহাজারীর এনায়েতপুরে ব্রজধাম স্মৃতি সংসদের সাধারণ সভা

| শনিবার , ২২ আগস্ট, ২০২৬ at ৯:১৬ পূর্বাহ্ণ

হাটহাজারীর এনায়েতপুরে ব্রজধাম স্মৃতি সংসদের দুর্গাপূজার গৌরবের ৩৩ বছর উদযাপন উপলক্ষে সাধারণ সভা শুক্রবার (২১ আগস্ট) স্মৃতি সংসদের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্রজধাম স্মৃতি সংসদ পূজা উদযাপন পরিষদের সভাপতি লিটন মহাজন।

সভা পরিচালনা করেন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দীপংকর মিত্র সুমন ও পূজা উদযাপন পরিষদের প্রধান সমন্বয়কারী বিধান বণিক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রজধাম আশ্রম পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক রণজিত কুমার দাশ, ব্রজধাম স্মৃতি সংসদের উপদেষ্টা চন্দন কুমার সেন, বিশু দে পুতুল, তুষার দে, ব্রজধাম স্মৃতি সংসদের সভাপতি অন্তু পাল, সাধারণ সম্পাদক নিলয় দে, সদস্য রাসেল ধর, জুয়েল ধর, কাজল দে, সুমন বণিক, সুজয় সেন বাবু, মুন্না চৌধুরী, সীমান্ত মজুমদার, প্রণাম দে প্রমুখ।

এছাড়াও সভায় ব্রজধাম স্মৃতি সংসদের বিপুল সংখ্যক সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের খাবার বিতরণ কর্মসূচি
পরবর্তী নিবন্ধজন্মাষ্টমী কেন্দ্রীয় কমিটির সাথে মহিলা উপ-পরিষদের মতবিনিময় সভা