বাংলাদেশ মেরিন একাডেমি চট্টগ্রামে জাতীয় বৃক্ষরোপণ অভিযান উপলক্ষে এবং সরকারের নির্বাচনী ইশতেহারের জাতীয় প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। গত বৃহস্পতিবার একাডেমির ৬১তম ব্যাচের জুনিয়র ক্যাডেট মুসকান ও আসেফ তাহমিদের সঞ্চালনায় আব্দুস সালাম ক্যাডেট ব্লক প্রাঙ্গনে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন একাডেমির কমান্ড্যান্ট ক্যাপ্টেন কাজী এবিএম শামীম। বিশেষ অতিথি ছিলেন ডেপুটি কমান্ড্যান্ট নৌপ্রকৌশলী মো. মনজুরুল কবীর। উপস্থিত ছিলেন প্রধান প্রকৌশলী মো. আতিকুর রহমান, নৌশিক্ষা প্রধান ক্যাপ্টেন মোহাম্মদ ফিরোজ মোস্তফা, প্রধান শিক্ষা কর্মকর্তা খালিদ মাহমুদ, অ্যাডজুটেন্ট লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ ইয়াসির চৌধুরী। এছাড়া এতে একাডেমির উর্ধ্বতন কর্মকর্তা,প্রশিক্ষক ও ক্যাডেটগণ উপস্থিত ছিলেন। কর্মসূচিতে আব্দুস সালাম ক্যাডেট ব্লকের পাশে প্রায় ৩০০টি সুপারি গাছের চারা রোপন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












