ফেসবুকে অপপ্রচার, বোয়ালখালীতে যুবক আটক

বোয়ালখালী প্রতিনিধি | শনিবার , ২২ আগস্ট, ২০২৬ at ৮:৫৩ পূর্বাহ্ণ

বোয়ালখালীতে বিএনপির নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে মো. সাদ্দাম (৩২) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। গত বৃহস্পতিবার রাতে তাকে আটক করা হয়। পরে তাকে আদালতে প্রেরণ করা হয়। তিনি পৌরসভার ৫ নং ওয়ার্ডের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া পরিচয়ে বিভিন্ন পোস্ট ও প্রচারণা চালানোর অভিযোগে এলাকাবাসী মো. সাদ্দামকে আটক করে পুলিশে সোপর্দ করে। এর আগে গত বুধবার রাতে গোমদণ্ডী ফুলতল এলাকায় বিএনপির নাম ব্যবহার করে ফেইক আইডির মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ জড়ো হন। তারা এ ধরনের কর্মকাণ্ড বন্ধে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

বোয়ালখালী থানার ওসি মোজাফফর হোসেন বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে মো. সাদ্দামকে আটক করা হয় এবং আদালতে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রকে ‘বিধ্বংসী’ জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে বিএসআরএমের চালান থেকেচুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩