চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিট কার্যনির্বাহী কমিটির নির্বাচন ৫ সেপ্টেম্বর

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২১ আগস্ট, ২০২৬ at ৭:৫০ পূর্বাহ্ণ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের ২০২৬–২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন আগামী ৫ সেপ্টেম্বর ২০২৬ অনুষ্ঠিত হবে।

গতকাল বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার আবদুল আউয়াল চৌধুরী আনুষ্ঠানিকভাবে নির্বাচনী তফসিল ঘোষণা করেন।

চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিট কার্যালয়ে তফসিল ঘোষণার সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার অধ্যাপক মো. আযম খান, মোহাম্মদ সরোয়ার হোসেন, নির্বাচন সচিব মো. জিয়াউল হক, প্রধান প্রশাসনিক কর্মকর্তা আশরাফ উদ্দৌলা সুজন, মোহাম্মদ গিয়াস উদ্দিন, মোহাম্মদ সোহেল রানা, রিদোয়ান সিদ্দিকী।

তফসিল ঘোষণাকালে প্রধান নির্বাচন কমিশনার জানান, আগামী ৫ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের ২০২৬–২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে।

তিনি নির্বাচনী কার্যক্রমে সংশ্লিষ্ট সকল প্রার্থী ও আজীবন সদস্যের সহযোগিতা কামনা করেন। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল, যাচাই–বাছাই, প্রার্থিতা প্রত্যাহার এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশসহ অন্যান্য কার্যক্রম সম্পন্ন করা হবে।

পূর্ববর্তী নিবন্ধমাইজভাণ্ডারী সাংস্কৃতিক পরিষদের প্রতিযোগিতা ২৪ আগস্ট
পরবর্তী নিবন্ধসরওয়ার জামাল নিজামের কাছে আনোয়ারাবাসীর এক গুচ্ছ দাবি