বাঁশখালী উপজেলায় ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের সহায়তায় ত্রাণসামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন অ্যান্ড প্র্যাকটিসেস (সিদীপ )। সিদীপের সার্বিক সহযোগিতায় ২ হাজার ৫০০ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রম বাস্তবায়নে কাজ করবে চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্ট। এই উদ্যোগের অংশ হিসেবে গত বৃহস্পতিবার সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন অ্যান্ড প্র্যাকটিসেসের প্রতিনিধি ত্রাণসামগ্রী সিটি রেড ক্রিসেন্টের কাছে হস্তান্তর করেছে। পরে সিটি রেড ক্রিসেন্টের মাধ্যমে এসব ত্রাণসামগ্রী ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে পৌঁছে দেওয়া হবে।
উক্ত আয়োজনে সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশনের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন চিফ পিপল অফিসার মো. ইব্রাহিম মিঞা, সিটি রেড ক্রিসেন্টের কার্যকরী পর্ষদ সদস্য জিয়াউল হক সোহেল, মোহাম্মদ এনামুল হক এবং যুব প্রধান দীপ্ত ভট্টাচার্য্য। প্রেস বিজ্ঞপ্তি।












