গাউছিয়া সমিতি রাঙ্গুনিয়া উপজেলা ও পোমরা ইউনিয়ন শাখার যৌথ উদ্যোগে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (দ.)উপলক্ষে এক র্যালি গত সোমবার অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি পোমরা বুড়ির দোকান থেকে শুরু হয়ে কাপ্তাই সড়কের ভবানিমিল পর্যন্ত প্রদক্ষিণ করে পুনরায় পোমরা সরকারি উচ্চ বিদ্যালয়ে গিয়ে সমাপ্ত হয়। র্যালিতে প্রধান অতিথি হিসেবে নেতৃত্ব দেন ফটিকছড়ি সৈয়দ বাড়ি দরবারের সাজ্জাদানশীন আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলা। প্রধান বক্তা ছিলেন গাউছিয়া যুব সমিতি কেন্দ্রীয় চেয়ারম্যান সৈয়দ তাওছিফুল হুদা। মাওলানা আবু জাফরের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন জরীপ আলী আরমান, আলী শাহ নেছারী, মাস্টার মোহাম্মদ ইসমাঈল, অধ্যাপক সাইফুল আলম মাসুদ, দিদারুল আলম সওদাগর, দিদারুল ইসলাম, কাজী একরাম উল্লাহ রিপন, মোহাম্মদ ইয়াকুব, আব্দুল গফুর, হাবিবুর রহমান, মঈনুল ইসলাম, ইকবাল হোসেন সাদ্দাম, হাজী মো. ইকবাল, সামশুল আলম মেম্বার, সাবের সওদাগর, ফারুক শাহ, প্রকৌশলী সাইফুল ইসলাম প্রমুখ। শেষে মিলাদ, ক্বিয়াম ও মোনাজাতের মাধ্যমে বিশেষ দোয়া করা হয়।












