বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) এবং বাংলাদেশ কলেজ–বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস)-এর যৌথ উদ্যোগে দেশের বিভিন্ন জেলা প্রশাসক ও শিক্ষা বোর্ড চেয়ারম্যানের মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। পাবলিক পরীক্ষা (অপরাধ) (সংশোধন) আইন ২০২৬–এর কতিপয় ধারার পুনর্বিবেচনা এবং একটি স্থায়ী শিক্ষা কমিশন গঠনের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়। গত ১৬ আগস্ট একযোগে চট্টগ্রামসহ বিভিন্ন জেলার প্রশাসক ও বোর্ড চেয়ারাম্যানদের কাছে এই স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি প্রদানকালে উভয় সংগঠনের কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা, মহানগর ও আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ বলেন, শিক্ষাব্যবস্থার মানোন্নয়ন ও শিক্ষকদের নায্য অধিকার নিশ্চিত করতে একটি স্থায়ী শিক্ষা কমিশন গঠন সময়ের দাবি। একই সঙ্গে পাবলিক পরীক্ষা (অপরাধ)(সংশোধন) আইন ২০২৬–এর কিছু ধারা শিক্ষক সমাজকে হেয় প্রতিপন্ন ও আতঙ্কিত করছে উল্লেখ করে অবিলম্বে তা পুনর্বিবেচনার জোর দাবি জানান তারা। প্রেস বিজ্ঞপ্তি।












