চট্টগ্রামের বিশিষ্ট রবীন্দ্র সংগীতশিল্পী ও সংগীত শিক্ষক প্রদীপ দাশ গত সোমবার সকাল সাড়ে ৬টায় ঢাকায় পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, দুই মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে যান। তাঁর মৃত্যুতে আর্য্যসংগীত সমিতির অধ্যক্ষ মৃণালিনী চক্রবর্তী শোক প্রকাশ করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।












