আল্লামা আজিজুল হক ফরহাদাবাদীর ইন্তেকাল

হাটহাজারী প্রতিনিধি | বুধবার , ১৯ আগস্ট, ২০২৬ at ৭:৩৬ পূর্বাহ্ণ

হাটহাজারীর ফরহাদাবাদ দরবার শরীফের সাজ্জাদানশীন শাহ সুফি সৈয়দ আজিজুল হক ফরহাদাবাদী (৭৯) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহ….রাজেউন)গত সোমবার দিবাগত রাতে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।তিনি ৩ ছেলে, ১মেয়ে ,আত্নীয় স্বজন ও বহু গুণগ্রাহী রেখে যান। গতকাল মঙ্গলবার বাদ আসর আল্লামা আমিনুল হক ফরহাদাবাদী (রা.) মাজার সংলগ্ন মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় শাহসুফী সৈয়দ শহীদুল হক মাইজভাণ্ডারি, শাহসুফী সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারি, শাহসুফী সৈয়দ হোসাইন রাঈফ নুরুল ইসলাম রুবাব মাইজভাণ্ডারিসহ বিভিন্ন দরবারের আওলাদ,পীর মাশায়েখ, আলেম ওলামাগন উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধপরলোকে রবীন্দ্র সংগীতশিল্পী প্রদীপ দাশ
পরবর্তী নিবন্ধরাসায়নিক দুর্ঘটনা ও দুর্যোগ মোকাবিলায় নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ মহড়া