ফুটবল টাইগারপাস ও আইয়ুব বিবি স্কুলের জয়

শহীদ জিয়া ও খালেদা জিয়া আন্তঃস্কুল

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ১৯ আগস্ট, ২০২৬ at ৬:০০ পূর্বাহ্ণ

শহীদ জিয়া ও খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের খেলা বৃষ্টির কারণে একদিন বন্ধ থাকার পর গতকাল মঙ্গলবার থেকে আবার শুরু হয়েছে। চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে এদিন টুর্নামেন্টের চারটি খেলা অনুষ্ঠিত হয়। আইয়ুব বিবি সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় এবং টাইগারপাস বহুমুখী উচ্চ বিদ্যালয় এদিন জয়লাভ করে। দিনের প্রথম দুটি খেলা গোলশূন্য ড্র থাকায় পয়েন্ট ভাগাভাগি হয়। সকালে অনুষ্ঠিত দিনের ১ম ম্যাচে চিটাগং আইডিয়াল হাই স্কুল বনাম জুলেখা আমিনুর রহমান সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের মধ্যকার খেলাটি ০০ গোলে ড্র হয়। ফলে দুই দল পয়েন্ট ভাগাভাগি করে নেয়। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ আইডিয়াল স্কুলের সেজাদ উদ্দীন ওয়াফির হাতে পুরস্কার তুলে দেন মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য গাজী আইয়ুব আলী।

সকাল অনুষ্ঠিত দিনের ২য় ম্যাচে ছালে জহুর সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয় বনাম বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয় ম্যাচও ০০ গোলে ড্র হয়। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ ছালে জহুর স্কুলের হৃদয়ের হাতে পুরস্কার তুলে দেন মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য খোরশেদ আলম। দুপুর অনুষ্ঠিত ৩য় ম্যাচে আইয়ুব বিবি সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় ১০ গোলে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। বিজয়ী দলের গোলদাতা সাজিত। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ আইয়ুব বিবি স্কুলের সাজিতের হাতে পুরস্কার তুলে দেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এম এ আজিজ। বিকাল অনুষ্ঠিত ৪র্থ ও শেষ ম্যাচে টাইগারপাস বহুমুখী উচ্চ বিদ্যালয় ১০ গোলে শেরশাহ কলোনী ডা. মজহারুল হক হাই স্কুলকে পরাজিত করে। বিজয়ী দলের হয়ে গোল করেন সৈকত দাশ। ম্যান অব দ্যা ম্যাচ টাইগারপাস স্কুলের সৈকত দাশের হাতে পুরস্কার তুলে দেন মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইসমাইল বালি।

পূর্ববর্তী নিবন্ধদ. আফ্রিকার বড় সংগ্রহের জবাবে তিন উইকেটে ১৪৫ রান বাংলাদেশের
পরবর্তী নিবন্ধআইসিসি মাসসেরা ওয়েস্ট ইন্ডিজের জাস্টিন গ্রেভস ও হেইলি ম্যাথিউস