পবিত্র রবিউল আউয়াল মাসের আগমন আমাদের হৃদয়ে নিয়ে আসে এক পরম অনাবিল আনন্দ ও সুসংবাদ। এ বরকতময় মাসেই মহান আল্লাহ তাআলা সৃষ্টিজগতের সর্বশ্রেষ্ঠ নেয়ামত, রহমাতুল্লিল আলামিন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মোস্তফা (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-কে এ ধরায় প্রেরণ করেছিলেন। একজন প্রকৃত মুমিনের জন্য মহানবী (দ.)-এর ধরায় শুভাগমনের চেয়ে বড় আনন্দ আর কিছু হতে পারে না।
হযরত বায়েজীদ বোস্তামী (রহ.) দরগাহ্ শরীফ মসজিদে ১৩ দিনব্যাপী ঈদ–এ মিলাদুন্নবী (দ.) সমাবেশের ২য় দিনে সভাপতির বক্তব্যে আল্লামা শাহ্সুফী কাযী মুহাম্মদ ছাদেকুর রহমান হাশেমী (মা.জি.আ.) উপরোক্ত কথাগুলো বলেন। আঞ্জুমানে আশেকানে মোস্তফা (দ.) ট্রাস্ট ও আশেকানে মোস্তফা (দ.) তরুণ পরিষদের ব্যবস্থাপনায় গত ১৪ আগস্ট হযরত বায়েজীদ বোস্তামী (রহ.) দরগাহ্ মসজিদে ১৩ দিনব্যাপী পবিত্র ঈদ–এ মিলাদুন্নবী (দ.) সমাবেশ আল্লামা শাহসূফী কাযী মুহাম্মদ ছাদেকুর রহমান হাশেমীর (মা.জি.আ.) সভাপতিত্বে ২য় দিন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন হাফেজ মাওলানা কাযী মুহাম্মদ খালেদুর রহমান হাশেমী। এতে আলোচক ছিলেন উরকিরচর মোহাম্মদীয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা হাসান রেজা আল কাদেরী, ষোলশহর খতিবের হাট জামে মসজিদের খতিব আল্লামা হাফেজ গোলাম কিবরিয়া আল কাদেরী, আল্লামা হাফেজ শিব্বির আহমদ ওসমানী।
শাহজাদাগণের মধ্যে উপস্থিত ছিলেন শাহজাদা মাওলানা কাযী মুহাম্মদ সফিরুর রহমান হাশেমী, শাহজাদা মাওলানা কাযী মুহাম্মদ নাকিব হাশেমী, মুহাম্মদ নাজিমুল হাসান, মাওলানা আব্দুল্লাহ আল নিশানসহ অসংখ্য আলেম ওলামা, পীর মাশায়েখ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। পরিশেষে মিলাদ কিয়াম ও তাবারুক বিতরণ শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাতের মাধ্যমে ১৩ দিনব্যাপী পবিত্র ঈদ–এ মিলাদুন্নবী (দ.)-এর ২য় দিনের সমাবেশ সমাপ্ত হয়। প্রেস বিজ্ঞপ্তি।











