যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে পবিত্র ঈদ–ই–মিলাদুন্নবী (স.) শান্তিপূর্ণভাবে উদ্যাপনের লক্ষ্যে চট্টগ্রাম মহানগরী পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দামপাড়া পুলিশ লাইন্সের সিএমপির সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী। তিনি পবিত্র ঈদ–ই–মিলাদুন্নবী (স.) উদ্যাপন শান্তিপূর্ণ ও নিরাপদ করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদানসহ সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। সভায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়াসহ সিএমপির ঊর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় জেলা প্রশাসন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, র্যাব, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ওয়াসা ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তাগণ এবং পবিত্র মিলাদুন্নবী (স.) উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।












