অর্থবছরের নতুন সময় ১ এপ্রিল থেকে ৩১ মার্চ

জুলাই-জুন সময়কালের পরিবর্তন

| মঙ্গলবার , ১৮ আগস্ট, ২০২৬ at ৯:২২ পূর্বাহ্ণ

দীর্ঘদিনের প্রচলিত রীতি জুলাইজুন সময়কালের পরিবর্তে এপ্রিলমার্চ সময়কে নতুন অর্থবছর হিসেবে গণনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ২০২৮২৯ অর্থবছর থেকে এপ্রিলমার্চ সময়কে নতুন অর্থবছর ধরা হবে। এর আগে অন্তর্বর্তী সময় হিসেবে আগামী ২০২৭২৮ অর্থবছর হবে নয় মাসের, জুলাই থেকে মার্চ পর্যন্ত। গতকাল সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়, যা পরে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। খবর বিডিনিউজের।

বেশ কয়েক বছর ধরেই অর্থবছর গণনার সময়কাল পরিবর্তন নিয়ে আলোচনা চলছিল। তবে এতদিন অন্য সরকার এ সিদ্ধান্ত নেয়নি। তখন অর্থবছর বদলের কারণ হিসেবে বলা হচ্ছিল, অর্থবছরের শেষ মাস জুনের আগেই বর্ষা শুরু হয়ে যাওয়ায় উন্নয়ন কাজ বাধাগ্রস্ত হয়। এতে অনেক ক্ষেত্রে ঠিকাদাররা তাড়াহুড়ো করে কাজ শেষ করে কিংবা কিছুটা অসম্পূর্ণ রেখেই বিল জমা দেন। কাজের মান সন্তোষজনক না হওয়ার পাশাপাশি প্রকল্প বাস্তবায়ন বাধাগ্রস্ত হয়। এমন প্রেক্ষাপটে সরকারে আসার ছয় মাসের মধ্যে বিএনপি এ সিদ্ধান্ত নিল। এর কারণ হিসেবে মন্ত্রি পরিষদ বিভাগের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতেও একই কথা বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে অর্থবছর ১ জুলাই থেকে ৩০ জুন হিসাব করা হয়। এর ফলে অর্থবছরের শেষ দিকে বর্ষাকালে অবকাঠামো উন্নয়ন কার্যক্রম চলমান থাকে। ফলে বর্ষার কারণে একদিকে কাজ দীর্ঘায়িত হয়, কাজের গুণগত মান ক্ষতিগ্রস্ত হয় এবং ব্যাপক জনদুর্ভোগ সৃষ্টি হয়। এর পরিবর্তে এপ্রিলমার্চ সময়কে অর্থবছর হিসেবে ব্যবহার করা হলে বর্ষার আগেই অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন অর্থবছর গণনা চালুর ক্ষেত্রে মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড, লেজিসলেটিভ বিভাগ, অর্থ বিভাগসহ উপযুক্ত অংশীজনদের নিয়ে একটি কমিটি গঠন করা হবে। এ কমিটি পরবর্তী কর্মপন্থা নির্ধারণ করবে। এক্ষেত্রে বাংলাদেশের সংবিধান, জেনারেল ক্লজেস অ্যাক্ট, ১৮৯৭ এ প্রয়োজনীয় সংশোধনী আনতে হবে। এছাড়া অর্থবছর পরিবর্তনের সঙ্গে সরকারের আর্থিক ব্যবস্থাপনায় যুক্ত বিভিন্ন ব্যবস্থায় প্রযুক্তিগত পরিবর্তন আনতে হবে। এ প্রক্রিয়া শেষ করতে মন্ত্রিসভা বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আগামী ২০২৭২৮ অর্থবছরকে রূপান্তরকালীন অর্থবছর হিসেবে বিবেচনা করে ৯ মাসে (জুলাইমার্চ) অর্থবছর শেষ করা হবে। এরপর ২০২৮২৯ অর্থবছর থেকে নতুন অর্থবছর (এপ্রিলমার্চ) অনুযায়ী সরকারের সব কার্যক্রম শুরু করা হবে।

আমাদের

পূর্ববর্তী নিবন্ধরেয়াজুদ্দিন বাজারের ৮শ দোকান ও গুদামে পানি
পরবর্তী নিবন্ধপুলিশ ক্লিয়ারেন্সের ‘দুর্ধর্ষ’ এক জাল গল্প