ইন্দোনেশিয়ার ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৫১

| সোমবার , ১৭ আগস্ট, ২০২৬ at ৭:২৭ পূর্বাহ্ণ

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশে হওয়া ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে। খবর বিডিনিউজের। প্রবল শক্তিশালী এই ভূমিকম্পের পর প্রদেশটির একটি এলাকা ধ্বংসস্তূপে পরিণত হওয়ার পর সেখানে থেকে প্রায় ৫ হাজার বাসিন্দাকে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। রোববার দেশটির স্বাস্থ্য উপমন্ত্রী বেনজামিন পাউলাস অকটাভিয়ানুস জানিয়েছেন, শনিবার ভোরের এই ভূমিকম্পে ৩৬ জন গুরুতর আর ৭৭ জন সামান্য আহত হয়েছে।

পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশের বিভিন্ন জায়গায় ভূমিধস হয়ে অনেক রাস্তা বন্ধ হয়ে গেছে। ২০২২ সালে ইন্দোনেশিয়ার পশ্চিম জাভায় এক ভূমিকম্পে কয়েকশ জনের মৃত্যুর পর থেকে এ ভূমিকম্পটি সবচেয়ে প্রাণঘাতী হয়ে দাঁড়িয়েছে। মূল ভূমিকম্পটির পর থেকে এ পর্যন্ত প্রায় ৩৪১টি পরাঘাত অনুভূত হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৭৫.১৫ কোটি টাকা
পরবর্তী নিবন্ধকাতারে বন্দি ৩ পাইলটের পরিণতি নিয়ে রেডক্রসের তদন্ত চায় ইরান