বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদের ৫ দিনব্যাপী পবিত্র মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ, মজলিসুল ওলামা বাংলাদেশ, বায়তুশ শরফ আনজুমনে নওজোয়ান, এলাকাবাসী ও বিভিন্ন শাখার প্রতিনিধিদের নিয়ে যৌথ প্রস্তুতি সভা গত ১৫ আগস্ট অনুষ্ঠিত হয়।
বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মদ আমান উল্লাহর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সহ–সভাপতি এম এম সিরাজুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ। তিনি বিগত সভার কার্যবিবরণী পাঠ করেন এবং গত সাধারণ সভার আয় ব্যয়ের বিস্তারিত হিসাবসহ আসন্ন ৫ দিনব্যাপী তামাদ্দুনিক প্রতিযোগিতা ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান মালার সম্ভাব্য খরচের বাজেট পেশ করেন। আলোচনায় অংশ গ্রহণ করেন কেন্দ্রীয় কার্য নির্বাহী পরিষদের সহ–সভাপতি আলহাজ্ব মুহম্মদ মাহফুজুর রহমান, সহ–সভাপতি হাফেজ এস এম ফোরকান আহমদ, মুহাম্মদ আবু ওসমান, আলহাজ মোহাম্মদ হারুন শেঠ, আলহাজ মোহাম্মদ নুরুল কবির চৌধুরী, আবু ছালেহ মুহাম্মদ ছলীমুল্লাহ, মামুনুর রশিদ নূরী, কাজী মুহাম্মদ শিহাব উদ্দিন ও হাফেজ মুহাম্মদ শাহ আলম।
সভায় বক্তারা বলেন, ১২ রবিউল আউয়াল উদযাপন উপলক্ষে আয়োজিত ৫দিনব্যাপী তামাদ্দুনিক প্রতিযোগিতা, ইসলামী সাংস্কৃতিক পরিবেশনা, শানে মোস্তফা (সা.) মাহফিল, ৪ জন বিশিষ্ট ব্যাক্তিত্বকে ‘বায়তুশ শরফ স্বর্ণপদক’ প্রদান ও আজুমুশশান ওয়াজ ও দোয়া মাহফিল সফল করার জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।
মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মুনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ মাওলানা আবু ছালেহ মুহাম্মদ ছলিমুল্লাহ। উপস্থিত ছিলেন মুহাম্মদ আব্দুল কাইয়ুম, সিরাজুল ইসলাম, হাফেজ মহিববুর রহমান, মোহাম্মদ মুসলিম উদ্দিন, মোজাম্মেল হক, নুরুল ইসলাম, ড. মুহাম্মদ ওয়ালী উল্লা মঈন, অ্যাডভোকেট মিয়া মোহাম্মদ আব্দুর রহিম, অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দিন, মোহাম্মদ হারুন অর রশীদ, মোহাম্মদ জাহাঙ্গীর আলম শাকিল, মোহাম্মদ হেলাল উদ্দিন, হাফেজ মোহাম্মদ মুফিজ ইদ্দিন, মোহাম্মদ মাকসুদ আলম, মোহাম্মদ দিদারুল আলম কাজী মোহাম্মদ নুরুল হুদা, সাইদুল হক, কাজী আব্দুল হান্নান জিলানী, খালেদ সাইফুল্লাহ, ফরহাদ আলম, ডা. জানে আলম আনছার, অ্যাডভোকেট শাহ জহান, মোহাম্মদ নাজিম উদ্দীন, মোহাম্মদ হরুন, এ কে এম ইমরানুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












