তৃতীয় লিঙ্গদের কর্মসংস্থান গড়ে তুলুন

| রবিবার , ১৬ আগস্ট, ২০২৬ at ৭:২৪ পূর্বাহ্ণ

দেশের নাগরীকদের অন্যতম একটি অংশ হলো্ত হিজড়া কিংবা তৃতীয় লিঙ্গ। এরা সাধারণত জৈবিক চাহিদা সম্পন্ন মানুষদের আচরণের সাথে সামঞ্জস্য না থাকায় এবং অন্য নাগরীকদের মতো যোগ্য অধিকার না পাওয়ায় বিভিন্ন প্রকার চাঁদাবাজিতে লিপ্ত। সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে তারা অবহেলিত হওয়ায় বর্তমান তাদের এমন পরিস্থিতি বলে মনে করা হয়। তাছাড়া বিশেষ কোনো সামাজিক অনুষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান ও সড়কে গাড়ি চালকদের থেকে চাঁদা সংগ্রহ করে। তাদের বিরুদ্ধে গিয়ে কোনো প্রতিবাদ করাটাও সমীচীন মনে করা হয় না। কারণ তাদের বিশেষ কোনো উপর্জনের কর্মসংস্থান নেই। তাদের একটু বাঁধা দেওয়ার চেষ্টা করলে পরিস্থিতিকে বিব্রত অবস্থার তৈরি করে। লজ্জা আর সম্মান দুটোই রক্ষার্থে সহজে তাদের আবদারগুলো পূরণ করা হয়। তবে তাদের এমন আচরণ সামাজিক ও ব্যক্তিত্বের উপর বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে।

অতএব, তাদের জন্য সঠিক কর্মসংস্থান গড়ার মাধ্যমে অনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট এই সমস্যা সমাধানে নজর দেওয়ার জন্য বিশেষ অনুরোধ প্রকাশ করছি।

আবদুর রশিদ

শিক্ষক, উত্তর সাতকানিয়া দারুল আরকাম একাডেমি, সাতকানিয়া, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধএই দিনে
পরবর্তী নিবন্ধকবিতা কখনো ক্ষমতার মুখপাত্র নয়; কবিতা মানুষের বিবেক