শিল্পকলা একাডেমি চট্টগ্রামে নাট্যকলা বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা

| শনিবার , ১৫ আগস্ট, ২০২৬ at ১১:২৩ পূর্বাহ্ণ

জেলা শিল্পকলা একাডেমী চট্টগ্রামের হলে গত বৃহস্পতিবার বিকাল ৫ টায় শিল্পকলা একাডেমী চট্টগ্রামের নাট্যকলা বিভাগের প্রশিক্ষক ও শিক্ষার্থীদের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামের নাট্যকলা বিভাগে ৩৮ বছর নাটক প্রশিক্ষণ দেওয়া জোবাইদুর রশীদ অবসরে যান সদ্য। নাট্যকলা বিভাগের বর্তমান এবং প্রাক্তন শিক্ষার্থীরা মিলে তাকে বিদায় সংবর্ধনা দেন। জোবাইদুর রশীদ তার বক্তব্যে বলেনএতো বছর শিল্পকলায় অনেক নাট্যকর্মী তৈরি করে বিদায় বেলায় আজ এই সম্মাননা আমাকে আবেগাপ্লুত করে। সবাই নাটক নিয়ে লেগে থাকলে ভালো কিছু করা যাবে। নাট্যকলা বিভাগের সদ্য যোগ দেওয়া প্রশিক্ষক পার্থ প্রতীম মহাজন বলেনশিক্ষার্থী শিক্ষক এবং প্রাক্তন সব শিক্ষার্থীদের নিয়ে আমরা নাট্যকলা বিভাগকে এগিয়ে নিয়ে যেতে চাই। আজকের এই আয়োজন সবাইকে এক বন্ধনে আবদ্ধ করেছে।

২০২৫ সালের নাট্যকলা বিভাগ থেকে ৮জন শিক্ষার্থী ৪ বছর মেয়াদী নাট্যকলা কোর্স শেষ করে। তাদের বিদায় সংবর্ধনায় সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। বিদায়ী সম্মাননা প্রাপ্ত শিক্ষার্থী ফোরকান রাসেল বলেননাটক নিয়ে সবাই কাজ করতে হলে লেগে থাকতে হবে সবসময়। নাটক দেখতে হবে প্রচুর। নাটকের চরিত্র এর মধ্যে ঢুকতে হবে। তাহলে সবাই এক সাথে ভালো কিছু করতে পারবে।

প্রাক্তন শিক্ষার্থী শাহরুখ ফরহাদ বলেননাট্যকলার সকল শিক্ষার্থীরা আমাদের প্রাক্তনদের সবসময় পাশে পাবে। যেকোনো কাজে আমরা একসাথে সহযোগী হয়ে কাজ করতে পারি। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় পৌরসভাজুড়ে মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে বন্যা-পরবর্তী ফ্রি হেলথ ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ