রোটারি বর্ষ ২০২৬–২০২৭–এর প্রথম যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে রোটারি ক্লাব অব চিটাগাং হেরিটেজ ও রোটারি ক্লাব অব এঙ্কর সিটি চিটাগাংয়ের উদ্যোগে। গতকাল শুক্রবার চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে এ যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভার আহ্বান করেন রোটারি ক্লাব অব চিটাগাং হেরিটেজের সভাপতি পঙ্কজ বিশ্বাস। সভায় রোটারি ক্লাব অব এঙ্কর সিটি চিটাগাংয়ের সভাপতি মেহেদী হাসান আল মাহমুদসহ ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে গেস্ট স্পিকার ছিলেন ডা. নাজ সোহানী সুলতানা। মেম্বারশিপ ডেভেলপমেন্ট মাস উপলক্ষে বিশেষ বক্তব্য দেন, রিপসা কোঅর্ডিনেটর রোটারিয়ান মিনহাজ উদ্দিন আহমেদ নাহিয়ান। শুভেচ্ছা বক্তব্য দেন, রোটারিয়ান এম আবু তৈয়ব, রোটারিয়ান মনিরুজ্জামান, রোটারিয়ান সালেহ, ইব্রাহিম হাসান, আব্দুল কাদের বিপ্লবসহ বিভিন্ন রোটারি ক্লাব থেকে আগত প্রেসিডেন্টবৃন্দ। বক্তারা রোটারির সেবামূলক কার্যক্রম আরও গতিশীল করা, নতুন সদস্য অন্তর্ভুক্তির মাধ্যমে সংগঠনকে শক্তিশালী করা এবং পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন। সভায় ধন্যবাদ জ্ঞাপন করেন, রোটারিয়ান কাজী হাসানুজ্জামান শান্টু। প্রেস বিজ্ঞপ্তি।












