মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ

| বৃহস্পতিবার , ১৩ আগস্ট, ২০২৬ at ১০:৪৮ পূর্বাহ্ণ

ঈদে মিলাদুন্নবীর (সা.) তারিখ নির্ধারণে আজ বৃহস্পতিবার সভায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। গতকাল বুধবার ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে কমিটির এই সভা হবে। তাতে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। খবর বিডিনিউজের।

হিজরি সনের ১২ রবিউল আউয়াল মুসলমানদের মহানবী হযরত মুহাম্মদের (সা.) পৃথিবীতে আগমন ও তিরোধানের দিন। এ দিনটি মুসলিম বিশ্বে ঈদে মিলাদুন্নবী হিসেবে পালন করা হয়। বাংলাদেশে দিনটি সরকারি ছুটি। বাংলাদেশের আকাশে কোথাও রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেলে তা জাতীয় চাঁদ দেখা কমিটিকে জানাতে অনুরোধ করা হয়েছে। সেজন্য সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর পাশাপাশি নিচের টেলিফোন ও ফ্যাক্স নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। টেলিফোন নম্বরগুলো হলো ০২৪১০৫৩২৯৪, ০২২২৬৬৪০৫১০ ও ০২২২৩৩৮৩৩৯৭। সরকারের ২০২৬ সালের ছুটির তালিকায় ঈদে মিলাদুন্নবীর জন্য ২৬ আগস্ট বুধবার ছুটি নির্ধারিত রয়েছে। তবে চাঁদ দেখার ওপর নির্ভর করে ধর্মীয় অনুষ্ঠানের তারিখ নির্ধারিত হওয়ায় জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তই এ ক্ষেত্রে চূড়ান্ত হবে।

পূর্ববর্তী নিবন্ধকাল আনজুমান ট্রাস্টের মাহে রবিউল আউয়ালের স্বাগত র‌্যালি
পরবর্তী নিবন্ধঅক্সিজেন থেকে আসামি গ্রেপ্তার