ইংল্যান্ডের প্রায় তিন চতুর্থাংশ এলাকা খরার কবলে : যুক্তরাজ্য সরকার

| বুধবার , ১২ আগস্ট, ২০২৬ at ১১:০৯ পূর্বাহ্ণ

দীর্ঘদিনের অনাবৃষ্টি ও তীব্র দাবদাহের কারণে ইংল্যান্ডের প্রায় তিন চতুর্থাংশ এলাকা এখন খরা কবলিত বলে যুক্তরাজ্য সরকার জানিয়েছে। দেশটির কৃষি, সুপেয় পানি সরবরাহ ও বন্যপ্রাণীর ওপর এর মারাত্মক প্রভাব পড়ছে বলে সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স। খবর বিডিনিউজের।

সরকারি তথ্য অনুযায়ী, বর্তমানে ইংল্যান্ডের ৭১ দশমিক ৩ শতাংশ এলাকায় আকস্মিক খরা দেখা দিয়েছে। নিম্ন বৃষ্টিপাত ও উচ্চ তাপমাত্রার কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জুলাইয়ের শেষ দিকে দেশটির প্রায় অর্ধেক এলাকা খরা কবলিত ছিল, যা এখন আরও বেড়েছে। নতুন হালনাগাদ তথ্যে বলা হয়েছে, ইংল্যান্ডের প্রায় ৪ কোটি ৫০ লাখ মানুষ খরা কবলিত এলাকায় বসবাস করছেন। তাদের মধ্যে পানি ব্যবহারের ওপর আরোপিত নানা বিধিনিষেধের মুখে পড়েছেন অন্তত ২ কোটি ৭০ লাখ মানুষ।

চলতি বছর এ নিয়ে পঞ্চমবারের মতো দাবদাহের মুখে পড়েছে যুক্তরাজ্য। প্রাথমিক হিসাব অনুযায়ী, চলতি বছর ইংল্যান্ড ও ওয়েলসে গত ১৯০ বছরের মধ্যে সবচেয়ে শুষ্ক জুলাই অতিবাহিত হয়েছে। বিশেষ করে দক্ষিণপূর্ব ইংল্যান্ডে প্রত্যাশিত গড় বৃষ্টিপাতের মাত্র এক শতাংশ রেকর্ড করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৭১.২৪ কোটি টাকা
পরবর্তী নিবন্ধড্রোন হামলায় লিবিয়ার বৃহত্তম তেল শোধনাগারে ভয়াবহ আগুন