মীরসরাই উপজেলার বারইয়ারহাট– শান্তিরহাট – বিশুমিয়ারহাট – আবুরহাট সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন গতকাল মঙ্গলবার শান্তিরহাট সড়ক সম্মুখস্থ চত্বরে অনুষ্ঠিত হয়। এসময় তিনি শান্তিরহাট রোড সম্মুখস্থ স্থানে একটি ভিত্তি প্রস্তর উন্মোচন করা হয়। প্রধান অতিথি হিসেবে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য নুরুল আমিন। তিনি বলেন, বিগত আওয়ামাীলীগ সরকারের সময় ওরা শুধু বিভিন্ন প্রকল্পের নামে নিজেদের উন্নয়ন করেছে। আর বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে কোন অর্থই নিজেদের ব্যক্তিগত কাজে ব্যয় করছে না। জনকল্যানে ও উন্নয়নে ব্যয় অব্যাহত রয়েছে। তিনি বলেন, আমাদের কিছুদিন সময় দিন দেখবেন আপনারাই আর কোন উন্নয়ন কাজ খুঁজে পাবেন না। এখন ওদের ফেলে যাওয়া ভাঙ্গাচোরা রাস্তা ঘাট সংস্কার করতে আমাদের একটু সময় দিতে হবে শুধু।
বারইয়াহাট পৌর বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজির সভাপতিত্বে ও কমিশনার নিজারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, মাঈন উদ্দিন, সালাউদ্দিন সেলিম, অ্যাডভোকেট অলিউল কবির ইকবাল, ফখরুল ইসলাম, গাজী নিজাম, মো.আলমগীর, মাঈন উদ্দিন লিটন, অধ্যক্ষ জমির উদ্দিন, শাহিনুর রহমান সোহান, সোহাগ, কমিশনার মামুন, কমিশনার জসিম প্রমুখ। উল্লেখ্য, উপজেলার বারইয়ারহাট শান্তিরহাট – বিশুমিয়ারহাট – আবুরহাট সড়ক দীর্ঘদিন ধরে খানাখন্দে বেহাল অবস্থায় ছিল। বর্ষায় চলাচলের অনুপযোগী গুরুত্বপূর্ণ সড়কটি এলাকাবাসীর ভোগান্তি কমাতে সংস্কার কার্যক্রম উদ্বোধন করা হয়।










