রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডে দুস্থ পরিবারে গৃহনির্মাণ সামগ্রী বিতরণ করেছে আবুল কাশেম ফাউন্ডেশন। গত শুক্রবার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে দুস্থ পরিবারে গৃহনির্মাণ নির্মাণ সামগ্রী বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য আবু বকর চৌধুরী। প্রধান অতিথি ছিলেন পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হক মঞ্জু। পৌরসভা যুবদলের সভাপতি মো. আরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এখলাসুর রহমান, আখতার উদ্দিন খান, এম শাহজাহান সাহিল। বক্তব্য রাখেন সেলিম উদ্দিন কোম্পানি, জসিম উদ্দিন, মো. ইলিয়াস, নুরুল কিবরিয়া খোকন, মো. জাবেদ, মো. আবির প্রমুখ। অনুষ্ঠানে মোহাম্মদ হারুন অর রশিদসহ অতিথিবৃন্দ এলাকার মরহুম মহরম মিয়ার পরিবারের হাতে নগদ অর্থসহ নির্মান সামগ্রী তুলে দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন।












