ক্যান্সার ছড়িয়ে পড়েছে জো বাইডেনের শরীরে

| সোমবার , ১০ আগস্ট, ২০২৬ at ১১:৪৪ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রোস্টেট ক্যান্সার তার শরীরের হাড়েও ছড়িয়ে পড়েছে আর খুব যন্ত্রণা দিচ্ছে বলে ছেলে হান্টার বাইডেন জানিয়েছেন। বিবিসির নিউজনাইটকে দেওয়া এক সাক্ষাৎকারে হান্টার বলেছেন, ক্যান্সার হাড়সহ শরীরের অন্যান্য অংশেও ছড়িয়ে পড়েছে। খবর বিডিনিউজের।

এটি খুব যন্ত্রণাদায়ক আর এটি অনেক দিক থেকেই অত্যন্ত দুর্বল করে দেয়। শুক্রবার অনলাইনে পোস্ট করা ভিডিওর বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তবে শনিবার হান্টার বাইডেনের সাক্ষাৎকারের বিষয়ে ৮৩ বছর বয়সী জো বাইডেনের একজন মুখপাত্র কোনো মন্তব্য করতে রাজি হননি। বাইডেন হোয়াইট হাউজ ছাড়ার প্রায় চার মাস পর মে, ২০২৫ এ জানান, তার প্রোস্টেট ক্যান্সারের একটি আক্রমণাত্মক ধরন শনাক্ত হয়েছে।

ওই সময়ই তিনি জানিয়েছিলেন, ক্যান্সার তার হাড়ে ছড়িয়ে পড়েছে। অক্টোবরে বাইডেনের মুখপাত্র জানান, সাবেক প্রেসিডেন্টকে রেডিয়েশন চিকিৎসা ও হরমোন থেরাপি দেওয়া হচ্ছে। বাইডেন ২০২০ সালে সবচেয়ে বেশি বয়সী ব্যক্তি হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছিলেন।

পূর্ববর্তী নিবন্ধঅস্ত্রের মজুদ কমায় উৎপাদন দ্রুত বাড়ানোর তাগিদ পেন্টাগনের
পরবর্তী নিবন্ধমমতার গাড়িতে হামলা, ছোড়া হল পাথর, কাদা, জুতা