সৌদি আরবের জাজান প্রদেশে আরামকো তেল শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ইরান যুদ্ধ নিয়ে অস্থিতিশীলতা থেকে তুরস্ক ও পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি সইয়ের দুইদিন পর সৌদি আরবে এই হামলা হল। খবর বিডিনিউজের।
ইরান এবং যুক্তরাষ্ট্র এখনও শান্তির শর্ত নিয়ে তর্ক–বিতর্ক করতে থাকায়, গত মাসে হুতিরা লোহিত সাগরে সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করে। এর কারণ হিসেবে তারা তাদের বিরুদ্ধে সৌদি আরবের তৈরি একটি অবরোধের কথা উল্লেখ করেছে। তবে সৌদি আরব এই অভিযোগ অস্বীকার করেছে। সৌদি জ্বালানিমন্ত্রী বলেছেন, তেল শোধনাগারে আগুন লেগে গিয়েছিল। তবে পরে সেটি নেভানো হয়। ঘটনায় কেউ হতাহত হয়নি। কর্তৃপক্ষ ঘটনাটি খতিয়ে দেখছে। তবে এর কোনও কারণ জানায়নি।
হুতিরা শোধনাগারে হামলায় ড্রোন ব্যবহার করেছিল বলে এক্সে জানিয়েছেন তাদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি। জাজানে এর আগেও তারা হামলা চালিয়েছিল।












