‘মেধার আলোয় গড়ি আগামীর নক্ষত্র’–প্রতিপাদ্যকে সামনে রেখে ফুটন্ত ফুলের আসর চট্টগ্রাম নগরের উদ্যোগে স্কুল–মাদ্রাসার তৃতীয় থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য নক্ষত্র বৃত্তি পরীক্ষার সিলেবাসের মোড়ক উন্মোচন অনুষ্ঠান গতকাল শনিবার নগরীর অপর্ণাচরণ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ফুটন্ত ফুলের আসর চট্টগ্রাম মহানগর পরিচালক শাহিন রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাইটিভির ব্যুরোচীফ মো: নুরুল কবির। অনুষ্ঠানে প্রধান অতিথি মোঃ নুরুল কবির বলেন, আজ তারুণ্যের অবক্ষয় দেখে আমরা উদ্বিগ্ন। ডিজিটাল স্ক্রিনে শিশু কিশোররা সারাক্ষণ মজে থেকে মূল্যবান সময় নষ্ট করছে। এই অন্ধকার দিক থেকে শিশু–কিশোরদের বের করে আনতে হবে। মুখ্য আলোচক আবসার মাহফুজ বলেন, শিক্ষার সঙ্গে নৈতিকতার যোগসূত্র থাকতে হবে। একজন শিক্ষার্থী কেবল পড়াশোনায় কৃতিত্ব অর্জন করবে তা নয়, তার মাঝে নৈতিক চেতনা জাগ্রত করতে হবে। তবেই সে একজন পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠতে পারবে। অনুষ্ঠানে নক্ষত্র বৃত্তি ২০২৬ সিলেবাসের মোড়ক উন্মোচন ও অনলাইন রেজিস্ট্রেশন উদ্বোধন করেন অতিথিবৃন্দ। ফুটন্ত ফুলের আসর চট্টগ্রাম মহানগরের পরিচালক আরিফুল ইসলাম ইরফানের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি ও আলোচক ছিলেন, অপর্ণাচরণ সিটি কর্পোরেশন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু তালেব বেলাল, মাস্টার মুহাম্মদ আবুল হোসাইন, পরিবেশ মানবাধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক আফছার মাহফুজ, প্রজ্ঞা ট্রাস্ট’র প্রতিষ্ঠাতা পরিচালক জয়সেন ভিক্ষু, মুহাম্মদ নুর রায়হান চৌধুরী, মুহাম্মদ রবিউল হাসান রবি। ফুটন্ত ফুল সদস্য সায়মন রহমান সিয়াম, আমানত উল্লাহ অনি, দৌলতুল ইসলাম সাকলাইন, মুহাম্মদ রাসেল, মুহাম্মদ ওবাইদুল মুনতাসির, হোসেন মোবারক, জিয়াউল হক শান্ত, নাজমুল হাসান, মিনতাজুর রহমান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।










