রাঙ্গামাটিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষাসামগ্রী বিতরণ

| মঙ্গলবার , ৪ আগস্ট, ২০২৬ at ৮:৪২ পূর্বাহ্ণ

ফটিকছড়ি পৌরসভার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ কর্মসূচির অংশ হিসেবে গত ২ আগস্ট পৌরসভার রাঙ্গামাটিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষাসামগ্রী বিতরণ করেছেন উত্তর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জালাল উদ্দীন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন উত্তর জেলা ছাত্রদলের ক্রীড়া সম্পাদক করিম উদ্দিন মানিক, ছাত্রদল নেতা মোহাম্মদ ইসমাইল হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা মো. খোরশেদুল আলম, ছাত্রদল নেতা নঈম উদ্দিন নয়ন, মো. আবু তালেব সুজন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধতিন মাস পর গাছখেকো সালাউদ্দিন গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ প্রকল্পের অবহিতকরণ সভা