জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে চট্টগ্রাম সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে গতকাল রোববার আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য সাঈদ আল নোমান। তিনি বলেন, দেশ গঠনে আমাদেরকে ধৈর্যের সঙ্গে এগিয়ে যেতে হবে। সবাইকে শহীদদের আত্মত্যাগ স্মরণ রাখতে হবে। চট্টগ্রাম সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটকে বিশ্বমানের ইনস্টিটিউটে পরিণত করতে প্রয়োজনীয় সবকিছু করার জন্য সবাইকে প্রস্তুত থাকার অনুরোধ জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ জাবেদ ইকবাল। ননটেক বিভাগের শিক্ষক সালেহা আনোয়ারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন ননটেক বিভাগের চিফ ইনস্ট্রাক্টর মুহাম্মাদ আমানুল্লাহ। বক্তব্য রাখেন জুলাই শহীদ ওয়াসিম আকরামের পিতা শফিউল আলম, শিক্ষক মো. কায়েশ, প্রাক্তন ছাত্র জমির উদ্দিন নাহিদ ও শহীদুল ইসলাম সুমন। প্রেস বিজ্ঞপ্তি।












