বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) প্রবাল চক্রবর্তী বলেছেন, ধর্মশিক্ষা সু–শৃঙ্খল জীবন গঠনে সহযোগিতা করে। আজকের শিশু–কিশোরেরা আগামী আলোকিত বাংলাদেশ গড়ার কাণ্ডারী। গীতাশিক্ষার মাধ্যমে সমাজ থেকে অন্যায়, অত্যাচার, অবিচার, বৈষম্য দুরীভূত হয়ে শান্তি প্রতিষ্ঠা পাবে।
তিনি বলেন,পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের বিকল্প নেই। বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) পরিচালিত গীতাধ্বনি সনাতন বিদ্যামন্দিরের শনিবারের ‘পাঞ্চজন্য’ ব্যাচ উদ্বোধন ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। প্রতিষ্ঠানের পরিচালক পলাশ কান্তি নাথ রণীর সভাপতিত্বে ও ঐশী পালের সঞ্চালনায় আন্দরকিল্লাস্থ বাগীশিক মিলনায়তনে ১ আগস্ট অনুষ্ঠিত কর্মসূচিতে উদ্বোধক ছিলেন লায়ন উত্তম কুমার দাশ। প্রধান বক্তা ছিলেন প্রকৌশলী সঞ্জয় চক্রবর্তী মানিক। সংবর্ধিত অতিথি ছিলেন নরোত্তম সাহা পলাশ, নীলরতন দাশগুপ্ত ও মানস দাশগুপ্ত। বিশেষ অতিথি ছিলেন নারায়ণ কান্তি দাশগুপ্ত, ব্যাংকার মিঠু মজুমদার, তাপস কান্তি মহাজন, স্বপ্না চক্রবর্তী, শহীদুল ইসলাম, অর্চনা ঘোষ, অ্যাড. রানা ধর, তুর্জয় দাশ ও তৃণা দাশ। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা ও শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়। বক্তব্য রাখেন বাপ্পা দাশ, শর্মিলা দে, চুমকি চৌধুরী, কণিকা চৌধুরী, রিম্পা দে, প্রিয়ন্তী দাশ, পাঁপড়ি রুদ্র, সান্ত্বনা দাশ, আরাধ্যা দে, প্রেমা চৌধুরী, পূজা পাল, পম্পী দে, পান্না মজুমদার ও চৈতি মল্লিক।আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ঝুন্টু চৌধুরী ও অ্যাড. শুভাশীষ শর্মা।












