মূল্যতালিকা প্রদর্শন না করায় নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে ছয়টি দোকানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম। গতকাল চলা এ অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরে চট্টগ্রাম বিভাগীয় উপ–পরিচালক ফয়েজ উল্লাহ।
তিনি বলেন, মূল্যতালিকা প্রদর্শন না করার দায়ে মুন্না পোল্ট্রিকে ৫ হাজার টাকা, রহিমের মুরগির দোকানকে ৩ হাজার টাকা, সেহাবিয়া পোল্ট্রিকে ৩ হাজার টাকা, মহাসেন আওলিয়া স্টোরকে ৩ হাজার টাকা, বিসমিল্লাহ মাংস বিতানকে ৩ হাজার টাকা এবং ভাই ভাই সবজি বিতানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। যারা এ নিয়ম মানছেন না, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাজারে শৃক্সখলা ও ভোক্তার স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত বলেও তিনি জানান।












