নির্মাতা শ্যামল চৌধুরীর ‘চন্দ্রপ্রভা’ প্রিমিয়ার শো

| রবিবার , ২ আগস্ট, ২০২৬ at ৭:৩১ পূর্বাহ্ণ

বাংলাদেশে নির্মিত এই প্রথম বুদ্ধের জীবনীভিত্তিক টেলিফিল্ম ‘চন্দ্রপ্রভা’ প্রিমিয়ার শো গত ৩১ জুলাই জেলা শিল্পকলা একাডেমির গ্যালারি হলে অনুষ্ঠিত হয়। নির্মাতা শ্যামল চৌধুরীর কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনায় টেলিফিল্মটির একই দিনে বিকেল সাড়ে চারটা থেকে তিনটি প্রদর্শনী সম্পন্ন হয়। অমিতাভ নিবেদিত, প্রযোজনা প্রতিষ্ঠান কাছেদূরে এন্টারটেইনমেন্ট প্রযোজিত ‘চন্দ্রপ্রভা’য় গৌতম বুদ্ধের জীবনের কিছু অংশ ও বর্তমান পারিবারিকসামাজিক প্রেক্ষাপটে বুদ্ধের দর্শন কতোটা প্রাসঙ্গিক তা তুলে ধরা হয়েছে। ‘চন্দ্রপ্রভা’ সম্পর্কে নির্মাতা শ্যামল চৌধুরী বলেন, গত এক বছর আগে টেলিফিল্মটি অত্যন্ত যত্ন সহকারে তৈরি করা হয়েছে। নানা সীমাবদ্ধতা ও প্রতিকূলতার মধ্যে অনেকদিনের গবেষণার ফসল ‘চন্দ্রপ্রভা’ সাধারণ দর্শকদের কাছে সমাদৃত হওয়ায় আমি উৎসাহিত হয়েছি। আগামীতে পৃষ্ঠপোষকতা পেলে আরো বৃহৎ আঙ্গিকে কাজ করার ইচ্ছে আছে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। শেষে অভিনয়শিল্পী হেমা বড়ুয়ার সঞ্চালনায় দর্শকদের মধ্যে অভিমত প্রকাশ করেন শোভিত বিকাশ বড়ুয়া, অধ্যক্ষ তুষার কান্তি বড়ুয়া, সংগীতশিল্পী বিপুল কান্তি বড়ুয়া, নাট্যজন সুমন টিংকু, বেতার প্রযোজক শুভাশীষ বড়ুয়া, নাট্যজন জুবায়ের আহমেদ, নাট্যপরিচালক মহসিন চৌধুরী, আলোকচিত্রী অনুজ কুমার বড়ুয়া, লায়ন ধনঞ্জয় বড়ুয়া রুবেল, ডা. শর্মিলা বড়ুয়া, বাচিকশিল্পী সুপ্রিয় কুমার বড়ুয়া প্রমুখ। আবহ সঙ্গীত করেছেন বিপ্লব বড়ুয়া, চিত্রগ্রাহক ও আলোক নির্দেশনায় ছিলেন চিন্ময় চৌধুরী তাপস এবং রঙ বিন্যাস, সম্পাদনা করেছেন প্রামান্য সুমন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন স্বীকৃতি প্রসাদ বড়ুয়া, সহকারী পরিচালক ছিলেন বড়ুয়া সীমান্ত।

পূর্ববর্তী নিবন্ধযদি গানগুলো নতুন করে গাওয়ার সুযোগ পেতাম : খুরশীদ আলম
পরবর্তী নিবন্ধবিক্ষোভকারী শিক্ষার্থীদের সাজা না দেওয়ার বার্তা মোদীর