রোটারি ক্লাব চিটাগং হেরিটেজের বৃক্ষরোপণ কর্মসূচি

| শনিবার , ১ আগস্ট, ২০২৬ at ৭:৩৭ পূর্বাহ্ণ

পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে রোটারি ক্লাব অব চিটাগং হেরিটেজের উদ্যোগে এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ জুলাই) নগরীর সিআরবি প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে ফলদ, বনজ ও ঔষধিসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন ক্লাবের সদস্যরা।

অনুষ্ঠানে রোটারি ক্লাব অব চিটাগং হেরিটেজের পাস্ট প্রেসিডেন্ট এবং রিপসা টিমের কোঅর্ডিনেটর রোটারিয়ান মোহাম্মদ মিনহাজ উদ্দিন আহমেদ নাহিয়ান বলেন, আন্তর্জাতিক সেবামূলক সংগঠন রোটারি ইন্টারন্যাশনালের উদ্যোগে বাংলাদেশের বিভিন্ন রোটারি ক্লাবের মাধ্যমে জুলাই মাসজুড়ে দেশব্যাপী এক লাখ গাছের চারা রোপণ ও বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় রোটারি ক্লাব অব চিটাগং হেরিটেজ এই বৃক্ষরোপণ কার্যক্রমকে একটি চলমান উদ্যোগ হিসেবে গ্রহণ করেছে এবং ভবিষ্যতেও নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ কার্যক্রম অব্যাহত রাখবে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন রোটারিয়ান পঙ্কজ বিশ্বাস (ক্লাব সভাপতি), মো. একরামুল হুদা (ক্লাব সচিব), অহিদুল ইসলাম অয়ন, এম. . হান্নান, ফজলের রাব্বি সিনান, মুহাম্মদ মুজাহিদ হাসান (রোটাকিডস), মোহাম্মদ মিনহাজ উদ্দিন আহমেদ নাহিয়ান, মো. রেদুয়ানুল করিম তুষার, মো. আব্দুল কাদের বিপ্লব এবং কাজী হাসানুজ্জামান শান্টুসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

এছাড়াও রোটার্যাক্ট ক্লাব অব চিটাগং হেরিটেজের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফাতেমা নিশাত রিপা, মো. আজহারুল হক শাকিল, সামিদ মাহমুদ তুষার, আফসারুল আমিন রাফি, মো. আশিকুর রহমান, মোছা. আশরাফুন নেসা এবং ক্লাবের অন্যান্য সদস্যরা। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী রোটারিয়ানরা পরিবেশ সংরক্ষণে সকলের সম্মিলিত অংশগ্রহণের আহ্বান জানান এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমহসিন কলেজ চট্টগ্রাম এইচএসসি ৯৩ ব্যাচের বৃক্ষরোপণ কর্মসূচি
পরবর্তী নিবন্ধপ্রাণ-প্রকৃতি ও পরিবেশ সুরক্ষায় করণীয় নিয়ে ‘পমা বর্ষা আড্ডা’