কর্ণফুলীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

কর্ণফুলী প্রতিনিধি | শনিবার , ১ আগস্ট, ২০২৬ at ৬:৩৩ পূর্বাহ্ণ

কর্ণফুলী উপজেলায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে মো. তায়ান () নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উপজেলার শিকলবাহা ইউনিয়নের ডিয়ার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তায়ান চরপাথরঘাটা ইউনিয়নের ১ নং ওর্য়াডের ধোপপুলের ঘোড়া এলাকার বুলবুলের ছেলে। সে চরপাথরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছিল।

শিশুটির চাচাতো ভাই আজগর আল পাপ্পু জানান, গত বৃহস্পতিবার দুপুরে নানার বাড়িতে বেড়াতে যায় শিশু তায়ান। সন্ধ্যায় সবার অজান্তে পানিতে পড়ে যায় সে। অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে তাকে উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলার জিরি এলাকার একটি হাসপাতালে পরে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পূর্ববর্তী নিবন্ধজমিতে বিদ্যুতের ছেঁড়া তার, ধানের চারা রোপণের সময় প্রাণ গেল শ্রমিকের
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ার ঘাটচেক কালভার্টের গোড়ায় ধস, উপরিভাগে ফাটল