কাপ্তাই প্রতিনিধি : কাপ্তাই উপজেলার চন্দ্রাঘোনা কেপিএম ব্রিকফিল্ড খেলার মাঠে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা একাদশ ২–০ গোলে স্থানীয় কিংস সারকাস দলকে পরাজিত করে। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্রীড়া সংগঠক মো. রবিউল হোসাইন জহির। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশের জাতীয় দলের সাবেক খেলোয়াড় মো. আসলাম খান, সাকির হোসাইন ও সেকান্দার আলী রাসেল। খেলা পরিচালনা করেন শানু সজল ও কৃষ্ণ। ধারাভাষ্য দেন মো. হাবিবুর রহমান। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মো. রবিউল হোসাইন জহির।










