চুয়েটের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

রাউজান প্রতিনিধি | বুধবার , ২৯ জুলাই, ২০২৬ at ৪:২৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) এক শিক্ষার্থী পানিতে ডুবে মারা গেছেন। নিহত শিক্ষার্থীর নাম অর্ণব সাহা (২৫)। তিনি বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। অর্ণব চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের ২০২১২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি ফেনী জেলায়।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, বিকেলে ক্যাম্পাসের কেন্দ্রীয় খেলার মাঠে ফুটবল খেলা শেষে অর্ণব সহপাঠীদের সঙ্গে হলের পুকুরে গোসল করতে নামেন। একপর্যায়ে তিনি পানিতে তলিয়ে যান। পরে সহপাঠীরা খোঁজাখুঁজি করে তাকে পুকুর থেকে উদ্ধার করেন। এরপর তাকে চুয়েট মেডিকেলে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম শহরের এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

পূর্ববর্তী নিবন্ধলাপাত্তা কেবিন ক্রু মীর্জা আদনান আমিরাতের পুলিশ হেফাজতে
পরবর্তী নিবন্ধবন্যার ক্ষত বুকে নিয়ে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা জেসমিনের