তাওহীদুল উম্মাহ মাদরাসায় অভিভাবক মতবিনিময় সভা ও অর্ধবার্ষিকী পরীক্ষার ফলাফল বিতরণ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা পর্ষদের প্রতিষ্ঠাতা ও এস এ ফ্যামিলির চেয়ারম্যান শাহ আলম। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের লেকচারার হাফেজ মাওলানা ইমরানুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল–হামিম ইনস্টিটিউটের প্রিন্সিপাল আরিফুল ইসলাম, আন নিসা একাডেমীর প্রিন্সিপাল মাহবুবুর রহমান, তাওহীদুল উম্মাহ মাদরাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা আব্দুল হামিদ, এস এ ফ্যামিলির ম্যানেজার (এডমিন) আবির মাহামুদ ইরফান, মুফতি ইব্রাহীম আনোয়ারী প্রমুখ।
সভাপতির বক্তব্যে মোহাম্মদ শাহ আলম বলেন, একজন শিক্ষার্থীর প্রকৃত সফলতা কেবল ভালো ফলাফলে নয়; বরং উত্তম চরিত্র, ইসলামী মূল্যবোধ ও আদর্শবান মানুষ হিসেবে গড়ে ওঠার মধ্যেই নিহিত। এ লক্ষ্য অর্জনে মাদ্রাসা ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা নৈতিক ও মানবিক বোধ সম্পন্ন আলোকিত প্রজন্ম বিনির্মাণে নিরলস কাজ করে যাচ্ছি। প্রধান অতিথির বক্তব্যে হাফেজ মাওলানা ইমরানুল হক বলেন, জ্ঞান অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের মনস্তাত্ত্বিক ও নৈতিক বিকাশ নিশ্চিত করা জরুরি। মতবিনিময় ও আলোচনা সভা শেষে অনুষ্ঠানের সমাপনী পর্বে অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ ও বিতরণ করা হয়। এ সময় পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শীর্ষ শিক্ষার্থীদের বিশেষ সম্মাননা এবং সকল শিক্ষার্থীর হাতে ফলাফল রিপোর্ট তুলে দেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি।











