সাতকানিয়া উপজেলার আমিলাইষ ইউনিয়নে বন্যা কবলিত ৫ শতাধিক দুর্গত মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী বিতরণ করা হয়েছে। দিনব্যাপী পশ্চিম ডলু সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ন্যাশনাল এনভায়রনমেন্ট এন্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশন চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে এই চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. আবদুল আজিজ। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির মহাসচিব আব্দুল মান্নান, অর্থ সম্পাদক জামাল উদ্দিন। চিকিৎসা সেবা পরিচালনা করেন চমেক ডা. সেলিম মো. মোরশেদ, ডা. মো. আদিব আল ফয়সাল, ডা. তাজিদুল ইমু, ডা. মো. দেলোয়ার হোসেন, ডা. তাহমিনা আক্তার। বাস্তবায়ন কমিটির আহবায়ক ইনাম ইলাহি চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা কমিটির সভাপতি লায়ন মোহাম্মদ ফারুক আহাম্মদ। বক্তারা বন্যা–পরবর্তী সময়ে পানিবাহিত রোগের প্রাদুর্ভাব ঠেকাতে এবং দুর্গত মানুষের স্বাস্থ্য সুরক্ষায় এই ধরনের মানবিক উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। উপস্থিত ছিলেন অধ্যক্ষ দেলোয়ার হোসেন, মুমিনুল হক খোকন, মোহাম্মদ নুর উদ্দিন ও মো. জাহাঙ্গীর আলম, হাজী মাইন উদ্দিন, ইব্রাহিম বাচ্চু, সোয়াবুল আলম নিরব, প্রিয়ংকা দত্ত, খালেদা আক্তার বিথী প্রমুখ। দিনব্যাপী এই ক্যাম্পে সাতজন চিকিৎসকদের মাধ্যমে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












