চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক, বিশিষ্ট গবেষক প্রফেসর ড. উদিতি দত্ত বলেছেন, মা–বাবা হলো শিশুদের জীবনের প্রথম শিক্ষক। শিশু শিক্ষার্থীকে গড়ে তুলতে অভিভাবকদের নিজেকে আদর্শ হওয়া চাই। একাডেমিক শিক্ষার পাশাপাশি নতুন প্রজন্মকে ধর্ম ও নীতি শিক্ষায় সমৃদ্ধ করতে হবে। নৈতিক মূল্যবোধ ছাড়া একজন মানুষ কখনো পরিপূর্ণ মানুষ হতে পারে না। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে নগরীর আন্দরকিল্লাস্থ গীতাধ্বনি সনাতন বিদ্যামন্দিরে মা সম্মেলন, শিক্ষাসামগ্রী বিতরণ ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বাগীশিক কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি দেশপ্রিয় চৌধুরী বিনয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের পরিচালক ও সাবেক কলেজ প্রভাষক পলাশ কান্তি নাথ রণী। সংবর্ধিত অতিথি ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নবনির্বাচিত ট্রাস্টি রাজীব ধর তমাল। অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের পরিচালক দিলীপ কুমার সাহা। বিশেষ অতিথি ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. রিমন দাশ ও সমাজসেবক সুমী সাহা। এতে গীতাপাঠ পরিচালনা করেন প্রশিক্ষক কণিকা চৌধুরী. চুমকি চৌধুরী, প্রিয়ন্তি দাশ, প্রাচী চৌধুরী, পাঁপড়ি রুদ্র, প্রেমা চৌধুরী ও আরাধ্যা দে। শেষে শিক্ষার্থীদের মাঝে বই, খাতা, কলম ও ব্যাগসহ বিভিন্ন ধরণের শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












