আগ্রাবাদ হাতেখড়ি স্কুল এন্ড কলেজে পবিত্র ঈদে মিলাদুন্নবি (দ.) উপলক্ষে আলোর দিশা ফাউন্ডেশনের মোটিভেশন প্রোগ্রাম ও কুইজ প্রতিযোগিতা অধ্যক্ষ মুহাম্মদ ফয়জুল্লাহর সভাপতিত্বে গত ৩ সেপ্টম্বর অনুষ্ঠিত হয়। এতে মোটিভেশনাল বক্তার বক্তব্য রাখেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চবি অধ্যাপক ড. মুহাম্মদ নুর হোসাইন। পিআরও মেহদি হাসান রণীর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রোপ্রামে কোষাধ্যক্ষ সালেহ আহমদ, সদস্য হাজি লতিফা মোহাম্মদ, প্রভাষক গোলাম কিবরিয়া, শিক্ষক ফরিদা ইয়াসমিন, জাকের হোসাইন, মাওলানা শাহাদাত হোসাইন, হুমাইরা প্রমুখ বক্তব্য রাখেন।
ড. নুর হোসাইন প্রিয় নবী হযরত মুহাম্মদ (দ.) জীবনাদর্শ আলোকে কিশোর–কিশোরীদের জীবন গড়ার তাগিদ দিয়ে বলেন, সমৃদ্ধ, উন্নত ও নিরাপদ সমাজ উপহার দিতে হলে সর্বক্ষেত্রে সত্য, সুনীতি, মানবিক মূল্যবোধ, আমানতদারিতা ইত্যাদি গুণের চর্চা করতে হবে। পাশাপাশি মিথ্যা, দুর্নীতি, প্রতারণা, অমানবিকতার মত দুঃশ্চরিত্রগুলো পরিহার করতে হবে। এই চর্চা শুরু করতে হবে পরিবার ও বিদ্যালয় থেকে। পরিবারে সুন্দর পরিবেশ না পেলে বিদ্যালয় কাঙ্খিত মানুষ গড়তে ব্যর্থ হবে। বিদ্যালয় সুশিক্ষা দিতে ব্যর্থ হলে সমাজ বঞ্চিত হবে সঠিক নেতৃত্ব থেকে। তাই সুন্দর সমাজ গড়তে মা–বাবা ও শিক্ষক সমাজের ভূমিকা অত্যধিক। তিনি আরো বলেন, এখন আমরা শুধু শিক্ষা চাই না সুশিক্ষা চাই। অধ্যক্ষ ফয়জুল্লাহ হাতেখড়ি স্কুল ও কলেজকে উক্ত প্রোগ্রামের জন্য নির্বাচন করায় আলোর দিশা ফাউন্ডেশন সংশ্লিষ্টদেরকে ধন্যবাদ জানান। প্রেস বিজ্ঞপ্তি।












