মহানগরীর চান্দগাঁও এলাকায় বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ এরশাদ উল্লাহ। তিনি বলেন, বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সরকার সর্বাত্মকভাবে কাজ করছে। ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব এবং এই দুর্যোগ মোকাবিলায় সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।
তিনি আরো বলেন, চান্দগাঁওসহ চট্টগ্রামের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই সমস্যা স্থায়ীভাবে সমাধানের জন্য চসিক এবং সংশ্লিষ্ট সকল সংস্থাকে সমন্বিতভাবে কার্যকর পদক্ষেপ নিতে হবে। পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, খাল–নালা পুনঃখনন এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন সম্ভব। এরশাদ উল্লাহ বলেন, জনগণের দুর্ভোগ কমাতে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ গ্রহণে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং ভবিষ্যতেও সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাবেন।
চান্দগাঁও এলাকায় বন্যাকবলিত ও নিম্নআয়ের মানুষের মাঝে চান্দগাও ৪নং ওয়ার্ড বিএনপির ব্যবস্থাপনায় গত ২৪ জুলাই খাদ্য সহায়তা বিতরণে তিনি এসব কথা বলেন। ইলিয়াছ চৌধুরীর সভাপতিত্বে ও মো. ওসমান গণির সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন এস এম সাইফুল ইসলাম, আর ইউ চৌধুরী শাহীন, সৈয়দ সেহাব উদ্দিন আলম, জাফর আহমদ, মো. আজম, মো. আশ্রাফুল ইসলাম, মো. নাজিম, মো. শওকত আলী, অ্যাড.সিরাজ, আলমগীর খান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












