বর্ষার কবিতা নিয়ে ভিন্নধর্মী এক আবৃত্তিসন্ধ্যায় মিলিত হলেন সম্মিলিত আবৃত্তি জোট চট্টগ্রামের আবৃত্তিকর্মী ও শিল্পীরা। গত ২৪ জুলাই সন্ধ্যায় নগরীর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এই আবৃত্তিসন্ধ্যায় আবৃত্তিশিল্পী ঐশী পালের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহ্বায়ক কবি ও সম্পাদক আলী প্রয়াস। শুভেচ্ছা ও সমাপনী বক্তব্য রাখেন আবৃত্তি জোটের সভাপতি বাচিকশিল্পী ও সাংবাদিক ফারুক তাহের। বক্তারা বলেন, বর্ষার স্নিগ্ধতায় প্রকৃতি যেমন সজিবতায় ভরে ওঠে, মানবমনেও তেমনি এর নানামাত্রিক প্রভাব পড়ে।
‘বরিষ ধরা মাঝে’ শিরোনামের এই অনুষ্ঠানে একক আবৃত্তি পরিবেশন করেন উদীরণ আবৃত্তি নীড়, স্পৃহা আবৃত্তি নীড়, স্বপ্নযাত্রী, বৈখরী আবৃত্তি আলয়, চট্টগ্রাম আবৃত্তি পরিষদ এবং স্বদেশ আবৃত্তি সংগঠনের শিল্পীরা।
দ্বৈত ও ত্রয়ী আবৃত্তি পরিবেশন করেন বোধন আবৃত্তি পরিষদ, দৃষ্টি চট্টগ্রাম, তারুণ্যের উচ্ছ্বাস, অঙ্গন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিল্পীরা। বৃন্দ আবৃত্তি পরিবেশন করে মুক্তধ্বনি আবৃত্তি সংসদ, উচ্চারক আবৃত্তি কুঞ্জ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চ, প্রমিতি সাংস্কৃতিক একাডেমি, প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমি। প্রেস বিজ্ঞপ্তি।












